
রংপুর নগরীর ব্যস্ততম এলাকা সেন্ট্রাল রোডে অবস্থিত হোটেল নর্থভিউয়ের ছাদ থেকে পড়ে নুজসাত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেয়েটির হোটেলে কোন কক্ষ বুকিং বা রেজিস্ট্রেশন ছিল না। তিনি বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বাইরে থেকে এসে সোজা হোটেলটির ৯ তলা ভবনের ছাদে যান। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে রেলিংয়ের কাছে যান। একপর্যায়ে রেলিংয়ের ওপর বসলে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সংশ্লিষ্টদের দাবি, সিসিটিভি ফুটেজে ওই সময় তাঁর আশপাশে অন্য কাউকে দেখা যায়নি।
নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও হোটেলের কর্মচারীরা সেখানে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। নুজসাতের বাসা নগরীর খলিফাপাড়া এলাকায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে শিক্ষার্থীর মা আফসানা পারভীন বলেন, তার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলে। তিনি কখন, কীভাবে, কেন হোটেলের ছাদে গেলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন,`নুজসাতের বাসা নগরীর খলিফাপাড়ায়। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য থেকে জানতে পেরেছি বিকেল ৫টার কিছু আগে তিনি নর্থভিউ হোটেলের ছাদে যান। দীর্ঘ সময় তাঁকে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ হাঁটাচলা করেন, মোবাইল ফোনে কথা বলেন। অবশেষে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে রেলিংয়ের ওপর বসেন। বসার পর হঠাৎ করে পড়ে যান। এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। বিস্তারিত তদন্তের পরে এটা নিয়ে ফাইনাল মন্তব্য করতে পারব।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৩৫ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৪২ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
১ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে