
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য মীর মামুন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছেন। আহত যুবক উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাত সাড়ে ৯টার দিকে মীর মামুনকে দুজন দুর্বৃত্ত তুলে নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। দুর্বৃত্তরা মাথায় গুলি করে তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরে তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে খুমেক হাসপাতালে নেওয়া হয়। তবে আহত যুবক খুব বেপরোয়া প্রকৃতির মানুষ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
১৭ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। পরবর্তীকালে মাছটি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়...
৩৩ মিনিট আগে