ঝালকাঠির রাজাপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশতলা মোড়ে ইউশা পেট্রলপাম্পের সামনে রাজাপুর-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। ওই নারী মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক পার হওয়ার সময় ঝালকাঠিগামী একটি প্রাইভেট কার তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নারীকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল আজকের পত্রিকাকে বলেন, নিহত নারীর পরিচয় ও দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর দুই হাত প্রসারিত করা ঐতিহাসিক আলোকচিত্র সম্বলিত বিলবোর্ডটি অপসারণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার
৩ মিনিট আগে
ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১ ঘণ্টা আগে