
লালমনিরহাটের হাতীবান্ধায় জমিতে খননকাজ করার সময় মাটির নিচে একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার একটি আবাদি জমিতে এটি পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন তাঁর মালিকানাধীন আবাদি জমি ভেকু (এক্সকাভেটর) দিয়ে সমান করছিলেন। মাটি খননের সময় প্রায় ২ ফুট নিচে চাপা থাকা অবস্থায় লোহার তৈরি বস্তুটি শ্রমিকদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিয়ে যায়।
মর্টার শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পুরুত্ব ১০ ইঞ্চি, ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। ওজন ৩.৫ কেজি। এটির গায়ে এমকে-১৭ লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, উদ্ধার করা মর্টার শেলটি থানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে। আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
১৪ মিনিট আগে
নেওয়া হয়েছিল সড়ক প্রশস্তকরণ প্রকল্প। সেই কাজ শুরু হয়নি; বরং খানাখন্দে ভরে গেছে সড়ক। কমেছে গতি, বেড়েছে যানজট। এই চিত্র কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের। সম্প্রতি ভারী বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ ডুবে থাকায় ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও বেরিয়ে গেছে ইট, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে ঝুঁকির কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা।
৬ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল ঘাটতি এবং রোগনির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক...
৬ ঘণ্টা আগে