
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রিকশাচালক হত্যা ও তাঁর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় আদালতে জামিন ও রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার এ নির্দেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বছর ২ ডিসেম্বর নূরুল ইসলাম ওই মামলায় পঞ্চগড় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় থানার উপপরিদর্শক মানিক মিয়া তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিপি আদম সুফি বলেন, পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি রহস্যাবৃত, এখনো ভুক্তভোগীর খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্য আসামির রিমান্ড প্রয়োজন ছিল।
গত বছরের ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন রিকশাচালক আল আমিন (২১)। সেদিন দুপুরে দুই তরুণের সঙ্গে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিবের বাড়ির সামনে তাঁকে আটক করেন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন।
পরে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে তাঁর ওপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। তাঁকে টেনেহিঁচড়ে ছাত্রলীগ নেতা সাদমান সাকিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় আল আমিনের সঙ্গে থাকা রায়হানুল ইসলাম ও সুজন ইসলাম নামের দুই তরুণ আহত হন। তবে তাঁদের দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও আল আমিনকে আর খুঁজে পাওয়া যায়নি।
মামলায় আরও উল্লেখ করা হয়, ১৪ আগস্ট পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ঈদের ছুটি হোক কিংবা বছরের সাধারণ কোনো দিন—প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকে মাদারীপুরের শিবচরের পদ্মাপাড়। বিকেল গড়াতেই নদীশাসন বাঁধজুড়ে জমে ওঠে আড্ডা, ঘোরাঘুরি আর নদীভ্রমণের আয়োজন।
১৮ মিনিট আগে
শিশুটির বাবার জবানবন্দি শেষ হলে তাকে আসামি পক্ষ জেরা করবে। এরপর অন্যান্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। সাক্ষ্য গ্রহণের জন্য অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়েছে।
২৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের ভুয়া পরিচয় দিয়ে এক সাংবাদিকের বাবার কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী মো. বজলুর রহমান (৬১) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, বাড়ির আঙিনা ও পতিত জমিতে সারি সারি দেশি খেজুরগাছ দেখা যায়। এসব গাছে থোকায় থোকায় খেজুর ধরলেও বর্তমানে মানুষের আগ্রহ কমে যাওয়ায় অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। অনেক সময় পাখিদেরই এসব খেজুর খেতে দেখা যায়।
১ ঘণ্টা আগে