
পটুয়াখালীর বাউফলে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের ভুয়া পরিচয় দিয়ে এক সাংবাদিকের বাবার কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী মো. বজলুর রহমান (৬১) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন বজলুর রহমান। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা ‘সাইদুল ইসলাম’ পরিচয় দিয়ে একটি মোবাইল নম্বর থেকে তাঁর ফোনে যোগাযোগ করেন।
ফোনে ওই ব্যক্তি দাবি করেন, বজলুর রহমানের ছেলে, ‘আজকের পত্রিকা’র বাউফল উপজেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান তুষারকে ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন এবং জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন।
ছেলের বিপদের কথা শুনে উদ্বিগ্ন হয়ে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই প্রতারকদের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে কয়েক দফায় মোট ৭৬ হাজার ২৫০ টাকা পাঠিয়ে দেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, একটি বিকাশ নম্বরে ৮ হাজার ১৮০ টাকা, অন্য একটি বিকাশ নম্বরে ১৮ হাজার ৩৬০ টাকা এবং একটি নগদ নম্বরে তিন দফায় ৮ হাজার ১২০ টাকা, ১৪ হাজার ২০০ টাকা ও ২৭ হাজার ৪০৫ টাকা পাঠানো হয়। সব মিলিয়ে প্রতারক চক্রটি তাঁর কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নেয়।
পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে বজলুর রহমান ওই কথিত পুলিশ কর্মকর্তার নম্বরে পুনরায় যোগাযোগের চেষ্টা করেন। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর ছেলের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন যে প্রতারকদের ফাঁদে পড়ে অর্থ হারিয়েছেন।
এ ঘটনায় গতকাল সোমবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর-২৭।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, জিডিটি গ্রহণ করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. রেজাউল করিমকে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রকে শনাক্ত এবং প্রতারিত অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

ঈদের ছুটি হোক কিংবা বছরের সাধারণ কোনো দিন—প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকে মাদারীপুরের শিবচরের পদ্মাপাড়। বিকেল গড়াতেই নদীশাসন বাঁধজুড়ে জমে ওঠে আড্ডা, ঘোরাঘুরি আর নদীভ্রমণের আয়োজন।
৩ মিনিট আগে
শিশুটির বাবার জবানবন্দি শেষ হলে তাকে আসামি পক্ষ জেরা করবে। এরপর অন্যান্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। সাক্ষ্য গ্রহণের জন্য অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়েছে।
১৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, বাড়ির আঙিনা ও পতিত জমিতে সারি সারি দেশি খেজুরগাছ দেখা যায়। এসব গাছে থোকায় থোকায় খেজুর ধরলেও বর্তমানে মানুষের আগ্রহ কমে যাওয়ায় অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। অনেক সময় পাখিদেরই এসব খেজুর খেতে দেখা যায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কপথের সবচেয়ে ব্যস্ত মোড়গুলোর একটি কারওয়ান বাজার। গত ২৪ মে বেলা ১টার দিকে দেখা গেল মোড়ের প্রতিটি প্রান্তেই শত শত যানবাহন। এ প্রতিবেদক ফার্মগেট থেকে বাংলামোটর অভিমুখী সড়ক থেকে দেখলেন, ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে নির্ধারিত দাগের আগেই থেমে গেল সামনের গাড়িগুলো।
২ ঘণ্টা আগে