
রংপুর: নিখোঁজের নয় দিন পর উদ্ধার ইসলামি বক্তা আবু ত্ব–হা মুহাম্মদ আদনান এখন নিজ বাসায় অবস্থান করছেন। কিন্তু বাইরের কারও সঙ্গে দেখা করছেন না। আজ শনিবার একাধিকবার তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও বাসার ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ত্ব–হার প্রতিবেশী মুদি দোকানদার সোলাইমান হোসেন জানান, সারা দিনে অনেকেই এসেছিলেন দেখা করতে। কিন্তু ত্ব–হা কারও সঙ্গে দেখা করেননি। খুব কাছের আত্মীয়–স্বজন ছাড়া কাউকে বাসার ভেতরে ঢুকতে দেখেননি তিনি।
ত্ব–হা আদনান কারো সঙ্গে দেখা করছেন না, এ ব্যাপারে আইনগত কোনো বিধিনিষেধ আছে কি–না জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আইনগত কোনো বিধিনিষেধ নাই।
উল্লেখ্য, রংপুরের তরুণ ইসলামি বক্তা আবু ত্ব–হা মোহাম্মদ আদনান ১০ জুন রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে তিন সঙ্গীসহ নিখোঁজ হন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে রংপুরে নগরীর মাস্টারপাড়ায় শ্বশুর বাড়ি থেকে আদনানকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর কিছুক্ষণ পর আদনানের নিখোঁজ তিন সঙ্গীর মধ্যে দুজনকে নিজ নিজ বাসা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পরে বিকেল ৫টায় রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আবু ত্ব–হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী ব্যক্তিগত ও পারিবারিক কারণে আত্মগোপনে ছিলেন। তাঁরা এত দিন গাইবান্ধায় এক বন্ধুর বাড়িতে ছিলেন।
এরপর রাত ৯টার দিকে তাঁদের আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারকের খাস কামড়ায় দীর্ঘ জবানবন্দি দেন তাঁরা। রাত পৌনে ১২টার দিকে তাঁদের নিজ জিম্মায় ছেড়ে দেন রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম হাফিজুর রহমান।
আদালত থেকে বের হয়ে ত্ব–হা আদনান দ্রুত তাঁর মা ও ছোট বোনসহ একটি সাদা প্রাইভেট কার যোগে নগরীর সেন্ট্রাল রোডের বাসার দিকে যান। আদনানের অপর দুই সঙ্গীও তাঁদের স্বজনদের সঙ্গে আদালত চত্বর ত্যাগ করেন। তাঁরা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাময়িক বরখাস্তকৃত সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
২ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
৬ মিনিট আগে
ভোলায় স্বামীর অধিকার ও সন্তানের বাবার পরিচয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
১১ মিনিট আগে
অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
১৭ মিনিট আগে