
বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বরের বাবা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ (৫০) রংপুর সদরের হাজীরহাট উত্তম বাওয়াইপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে জোনাব আলীর বিয়ে হয়। এরপর কনে নিয়ে চলে যান বর জোনাব আলী। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ থেকে আড়াই শর বেশি অতিথি আসে। তবে আসার কথা ছিল ১০০ জন অতিথি। এতে খাবারে কিছুটা টান পড়ে।
হাসান বিন হাসিব নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিয়ের পর কনে নিয়ে আগেই চলে যান বর জোনাব আলী। তাঁর বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে মাংস কম দেওয়া হয়েছে ও আপ্যায়ন কম হয়েছে বলেন। এ নিয়ে কনের পক্ষের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বরের বাবাকে মারধর করে কনেপক্ষের লোকেরা। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।’
এ নিয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর আজকের পত্রিকা’কে বলেন, ‘কনের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে। বরের বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে বরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
আরও খবর পড়ুন:

বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা ও তার বন্ধু সাদ্দামকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
২০ মিনিট আগে
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।
২২ মিনিট আগে