Ajker Patrika

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড
প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাশ গ্রামের হাসান আলীর ছেলে রমজান আলী (৩৫) ও শহীদবাগ ইউনিয়নের সাধু কুটিরঘাট গ্রামের মৃত শহিজউদ্দিনের ছেলে আলামিন (২৮)।

আজ বুধবার সাজাপ্রাপ্ত দুই যুবককে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানা-পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মণ্ডল।

ওসি বলেন, আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু কুটিরঘাট এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করে পুলিশ। মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে সাজাপ্রাপ্ত দুই যুবককেই রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয় সাক্ষীদের সামনে আটক নেশাগ্রস্ত দুই যুবক আদালতে অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই যুবককে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় অপরাধ দমনে মাদক সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতের শাস্তি প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত