Ajker Patrika

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার, আটক ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার, আটক ১
ছবি: বিজিবি

রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্ত সংলগ্ন এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন (কষ্টি ও বেলে পাথরের শিলাখণ্ড) উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোমিন ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত রোববার রাত দেড়টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে এ বিশেষ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জয়পুরহাট–২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জের ছত্রা বাজারের কাছে এক নির্জন টিনের ঘরে কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে রোববার গভীর রাতে লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের (২ জন নারী সৈনিকসহ) একটি দল এবং ঘোড়াঘাট থানা-পুলিশের একটি সমন্বিত টহল দল যৌথভাবে ‘বিশেষ অভিযান’ চালায়। অভিযানকালে পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মোমিন ইসলামকে আটক করা হয়।

অভিযানে জব্দকৃত শিলাখণ্ডগুলোর মোট ওজন ১৩০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা। জব্দের মধ্যে রয়েছে— ৯০ কেজি ওজনের একটি প্রাচীন বেলে পাথরের শিলাখণ্ডাংশ, ২০ কেজি ওজনের একটি বিরল কষ্টি পাথরের খণ্ডাংশ ও ২০ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক শিবলিঙ্গের খণ্ডাংশ।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, উদ্ধারকৃত পাথরগুলোর সঠিক প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের জন্য নওগাঁর বদলগাছিতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। এরপর পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত