
রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পীরগাছা রেলস্টেশনের উত্তর পাশে পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফলে লালমনিরহাট-সান্তাহার রুটের বামনডাঙ্গা থেকে কাউনিয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২ নম্বর লাইনে অবস্থান করে।

ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজে লোক আসছে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৩ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে