
দিনাজপুরের খানসামা উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্দুল ফাত্তাহ সবুজ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
ওসি বলেন, বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি পৃথক স্থান থেকে এক প্রতিবন্ধী কিশোর ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগে
নাটোরের লালপুরে এবার পুলিশের জালে ধরা পড়েছেন কথিত ‘হ্যাকিং সম্রাট’ ওহিদুল মোল্লা ওরফে ওহিদ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তাকেসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা-পুলিশ।
৮ মিনিট আগে
গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবৈধ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ...
৯ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বাস-মিনিবাস মালিক সমিতির নেতা কর্মীরা।
১২ মিনিট আগে