
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুতায়িত হয়ে নাজমুল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কিসামত মালতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নাজমুল উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিসামত মালতিবাড়ি এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত নাজমুল বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজমুল তাঁর মা-বাবার একমাত্র সন্তান ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিফাত বলেন, নাজমুল নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস নিয়ে সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার অভিযোগ উঠেছে। সীমা আক্তার উপজেলার চর কুমিরা গ্রামের সৌদিপ্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।
৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো দল বা আসনের নন বরং তিনি সারা দেশের তথা ৩০০ আসনের প্রধানমন্ত্রী। তাই আমি আমার আসনের উন্নয়নের দায়িত্ব তার হাতেই অর্পণ করেছি। তিনি সংসদের অভিভাবক হিসেবে তা গ্রহণ করেছেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারি ও কারেন্ট জাল ক্রয়-বিক্রি ও বাজারজাত করা নিষিদ্ধ হলেও প্রশাসনের উদাসীনতায় উপজেলার সর্বত্র এ জালের ব্যবহার বেড়েই চলেছে। এতে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
২৯ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে