
বাড়িতেই ছিল মাদক কারবারের আখড়া। পুলিশ-প্রশাসনের অভিযান ও গ্রেপ্তার এড়াতে বাড়ির চতুর্দিকে নজর রাখার জন্য বসানো হয়েছিল সিসি ক্যামেরা। টাস্কফোর্সের অভিযানে বাড়িটি থেকে উদ্ধার হয়েছে মাদক, আটক করা হয়েছে দুজনকে। গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকায় এ অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
টাস্কফোর্স সূত্র জানায়, সোমবার বিকেলে ইউএনও উজ্জ্বল কুমার হালদারের নেতৃত্বে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, রৌমারী থানার পুলিশ এবং বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের একটি দল খাটিয়ামারী গ্রামের মাদক কারবারি জাহের আলী ওরফে ফকির চাঁনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৩০টি ইয়াবা বড়িসহ ফকির চাঁনের স্ত্রী মফিতা বেগম ও নিজাম উদ্দিন নামের একজনকে আটক করা হয়। তবে এ সময় ফকির চান বাড়িতে না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে বাড়ির চারপাশে লাগানো ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর এবং একটি মোবাইল ফোন জব্দ করেন টাস্কফোর্সের সদস্যরা।
ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘নির্বিঘ্নে মাদক ব্যবসা করার জন্য বাড়িটির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। টাস্কফোর্সের অভিযানে মাদক উদ্ধার এবং দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তাঁরা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।
১৬ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে, শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ভূমি অফিস-সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
২২ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিরকুট পাঠিয়ে ডাকাতেরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চিরকুটে রাতে ঘরের দরজা খোলা না রাখলে জিন্দা খালাসের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা হিসেবে চিরকুটে ‘রঘু ডাকাত’ নাম লেখা আছে।
১ ঘণ্টা আগে