
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত হওয়া ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব লাশ হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), বাবু (২০), এরশাদুল হক ও মো. শাহ আলম (৩১) ; গাজীপুরের সাগর (২২) ও অলিউল্লাহ (৩৫) ; কক্সবাজারের রামুর জসীম উদ্দিন (২৮) এবং ময়মনসিংহের তপু হাসান (২৮)। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘বিআরটিএর পক্ষ থেকে প্রতি নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ও প্রতি আহত ব্যক্তিকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। মরদেহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, আহত চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আজ সকালে গাজীপুরের আহির উদ্দিন ও তাঁর ছেলে সামিউলকে স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, ‘আহত ১০ জনকে হাসপাতালে আনার পর চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ছয় শ্রমিককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে