
রাঙামাটির কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয় থেকে উদ্ধার করা ৭ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই রেঞ্জের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ রোববার দুপুরে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে সাপটি অবমুক্ত করা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে কাপ্তাই বন বিভাগের কর্মীরা সাপটি অবমুক্ত করেন।
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাঙামাটি সদর রেঞ্জের ফরেস্টার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি উদ্ধারকারী দল রাঙামাটি কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয় থেকে অজগর সাপটি উদ্ধার করে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান জানান, সাপটির ওজন প্রায় ৭ কেজি এবং দৈর্ঘ্য ৭ ফুট। খাবারের সন্ধানে এটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
২৫ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
২৮ মিনিট আগে
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে...
১ ঘণ্টা আগে
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...
১ ঘণ্টা আগে