
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সীতা পাহাড়ের পাদদেশে অবস্থিত ওয়াগ্গাছড়া চা-বাগানে ১৭ বন্য হাতির একটি দল গত এক মাস ধরে অবস্থান করছে। হাতির তাণ্ডবে বাগানের শ্রমিকদের ঘরবাড়ি, অভ্যন্তরীণ কাঁচা সড়ক এবং আম, কাঁঠাল, নারিকেলসহ বিভিন্ন গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ বাঁচাতে বাগানের ২ নম্বর সেকশনের অনেক চা-শ্রমিক বসতবাড়ি ছেড়ে কর্ণফুলী নদীর উত্তর পাড়ে চলে গেছেন।
চা-বাগানের শ্রমিক রশীদ, সানাউল্লাহ্ ও আপন জানান, বন্য হাতির আক্রমণে তাঁদের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক মাস ধরে তাঁরা নদীর এপারে থাকছেন।
ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী বলেন, হাতির তাণ্ডবে বাগানের চা-শ্রমিকদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বাগানের সড়ক, গাছপালা ও ফলমূলও নষ্ট করেছে হাতির পাল।
চা-বাগানের টিলা বাবু চাথোয়াই অং মারমা বলেন, গত এক মাস ধরে হাতির দল বাগানে অবস্থান করছে। মাঝে মাঝে দলটি সীতা পাহাড়ে চলে গেলেও হঠাৎ বাগানে নেমে এসে গাছপালা ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত করছে। চা-শ্রমিকেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।
ওয়াগ্গা চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী বলেন, বেশ কিছুদিন ধরে হাতির দলটি ওয়াগ্গা চা-বাগানে অবস্থান নিয়েছে। তাদের দলে সদস্যসংখ্যা ১৭। হাতির উপদ্রবে চা-শ্রমিকেরা নদীর এপারে চলে এসেছেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, হাতির আবাসস্থল ধ্বংস হওয়ায় খাবারের সন্ধানে হাতি প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে। হাতির আবাসস্থল ধ্বংস না করার ওপর গুরুত্ব দেন তিনি।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৪৪ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে