
আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’।
শোভাযাত্রায় অংশ নেওয়া নার্সরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ঢাকঢোল বাজিয়ে, ব্যানার-প্ল্যাকার্ড হাতে ও বাঁশির সুরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এতে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগের কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, চিকিৎসক ও হাসপাতালের অন্য স্টাফরা অংশ নেন।
শোভাযাত্রা উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, ‘শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন স্থানে নার্সরা সেবাদান করে আসছেন। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—মানবসেবার মনোভাব নিয়ে আমরা কাজ করে যাব।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে