
রাজশাহীতে চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে একজনকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির থানা থেকেই জামিন দিয়েছেন। অন্যজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- নগরের বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়ার আলী হাসান মো. মুজাহিদ (২২)। দুজনেই মামলার এজাহারভুক্ত আসামি। পলাতক অন্য আসামিরা হলেন- শামীম (৫৫), হৃদয় (২২) ও আশিক (২২)। মামলায় অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে। নির্যাতনের শিকার মো. তুষারের (২২) বাবা নাজির আলী সোমবার বাদী হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আলী হাসান মো. মুজাহিদ এজাহারভুক্ত আসামি হলেও ঘটনার সঙ্গে জড়িত নয়। তার এসএসসি পরীক্ষা চলছে। এই বিবেচনায় থানা থেকেই ওসি তাকে জামিন দিয়েছেন। অন্যজনকে আদালতে পাঠানো হয়েছে। মুজাহিদকে মামলার দায় থেকে অব্যাহতি দিতে সিআরপিসির ১৭৩ (ক) ধারামতে আদালতে একটি প্রতিবেদনও দেওয়া হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গত রোববার (১০ মে) কাজলা বিলপাড়া এলাকার বাসিন্দা তুষারকে গাছের সঙ্গে বেধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এই ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। মারধরের সময় স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সোমবার তিনি ছাড়পত্র পান। চুরির অপবাদ দিয়ে তুষারকে নির্যাতন করা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৯ মে রাত ৯টার দিকে আসামি হৃদয়সহ তিন-চারজন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। তখন তুষারের বাবা নাজির আলী জানান, তুষার বাড়িতে নেই। তিনি তুষারকে খোঁজার কারণ জানতে চাইলে অভিযুক্তরা জানান, তাকে পেলেই কারণ জানা যাবে। এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্যও বলে যান তারা।
পরদিন ১০ মে সকাল ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চান। এ সময় তাকে গাছের সঙ্গে বেধে নির্যাতন করা হয়। এর ভিডিও ছড়িয়ে দেওয়া হলে ব্যাপক সমালোচনা দেখা দেয়। অভিযুক্তদের আটকে তৎপরতা শুরু করে পুলিশ।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে