
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম জহির হত্যা মামলার প্রধান আসামি আব্দুল লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যা মামলায় পাঁচ মাস কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে তিনি হামলার শিকার হন।
এলাকাবাসীর দাবি, সোমবার রাতে আব্দুল লতিফ বিদেশি অস্ত্র নিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে। পরে পুলিশি নিরাপত্তায় তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর বিকেলে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লাকে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল লতিফ ভূঁইয়া।
স্থানীয়দের ধারণা, জহিরুল ইসলাম মোল্লা হত্যার প্রতিশোধ নিতেই আব্দুল লতিফের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, সোমবার রাত ৯টার দিকে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ মানিককান্দি গ্রামে যায়। সেখানে এক ব্যক্তি পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে কুপিয়ে আহত করেছে বলে জানতে পারে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৮টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে