
চট্টগ্রাম নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন্দ্র ধর (৪০) নামের এক নিরাপত্তা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীর কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে নেওয়া হয়।
পুলিশ জানায়, নরেন্দ্র ধর ভারতীয় হাইকমিশন কার্যালয়ের একজন সহকারী সিকিউরিটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন ভারতীয় নাগরিক।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকমিশনের অফিসের দেওয়া তথ্যে উনি সকালে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। এরপর তাঁর মৃত্যু হয়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেমে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
জানা গেছে, মারা যাওয়া নরেন্দ্র ধর একজন ভারতীয় নাগরিক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফরেনসিক বিভাগের তথ্যমতে, বিকেল সাড়ে ৫টার দিকে নরেন্দ্র ধরের মরদেহের পোস্টমর্টেম শেষ করেন সেখানকার চিকিৎসকেরা। সূত্র বলেছে, ভারতীয় এই নাগরিকের মরদেহ ফ্রিজিং করে রাখা হচ্ছে।
এ বিষয়ে ভারতীয় সহকারী হাইকমিশনের তরফ থেকে কিছু জানানো হয়নি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে