
পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম দেখা গেছে।
কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালীমন্দির, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা, কাপ্তাই চৌধুরীছড়া মন্দির ও শীলছড়ির ওয়াগ্গাসহ বিভিন্ন স্থানে মনসা পূজার আয়োজন করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে মনসা পূজার ধর্মীয় আচার পালন করা হয়েছে।
কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, সকালে মন্দিরে পূজা শেষে বলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ মন্দিরে প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে।
রাইখালী ত্রিপুরা সুন্দরী কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, এ বছর মন্দিরে প্রায় ৮০টি ছাগল বলি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি হাঁসও বলি দেওয়া হয়।
চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক সুমন দাশ জানান, এ বছর মিশন এলাকায় প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে।
কেপিএম কয়লার ডিপু হরিমন্দির এলাকার ইউপি সদস্য নীলকান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপু এলাকায় ১৫টি ছাগল বলি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শ্রাবণ মাসের শুরু থেকেই মনসা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে মনসার পুঁথি পাঠসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। শ্রাবণ মাসের শেষ দিকে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্য অনুযায়ী মনসা পূজা উদ্যাপন করে থাকেন।

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
৩৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১ ঘণ্টা আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে