Ajker Patrika

মনপুরায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
মনপুরায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
প্রতীকী ছবি

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত ইউপি সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত মো. শরিফ উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের কাজীরচর এলাকার বাসিন্দা।

আহত ইউপি সদস্যের ভাই রুবেল ভূঁইয়া জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মো. শরিফ নিজের মহিষ দেখভালের জন্য কাজীরচর এলাকায় যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর হাত-পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

আহত ইউপি সদস্য মো. শরিফ বলেন, মহিষ দেখভালের জন্য কাজীরচর এলাকায় গেলে পেছন থেকে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউপি সদস্য শরিফ।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত