জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামের এক কিশোর আহত হয়েছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ইটাইল ইউনিয়নের নন্দী ইটাইল চৌরপাড়া শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যমুনা পূর্ব ঘাটগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল ৭টার দিকে ইটাইল ইউনিয়নের নন্দী ইটাইল চৌরপাড়া শ্মশানঘাট এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে পড়ে যান আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় কিশোর মো. মাহিদ আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
২৯ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
১ ঘণ্টা আগে