
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুরে ডিম ও পাউরুটি খাওয়ার কিছুক্ষণ পর তারা অসুস্থ বোধ করে। তাদের মধ্যে ১০ জনকে রাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা এবং জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান।
প্রধান শিক্ষক দুরুল হোদা বলেন, ‘২২১ শিক্ষার্থীকে খাবার দেওয়া হয়েছিল। তাদের অধিকাংশই খাবার শেষ করে। ১৮ শিক্ষার্থী স্বাস্থ্য সমস্যার কথা জানালে তৎক্ষণাৎ আমরা বাকি শিক্ষার্থীদের ওই খাবার না খাওয়ার নির্দেশ দিই। শিক্ষকেরা খাবার পরীক্ষা করে দেখেন। কিছু খাবারে বাসি গন্ধ পাওয়া যাচ্ছিল।’
এ বিষয়ে মাহবুব হাসান বলেন, ‘বুধবার রাতে একই ধরনের উপসর্গ নিয়ে ১০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিম্নমানের খাবার খাওয়ার কারণে অথবা প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’ হাসপাতালে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে বৃহস্পতিবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক) এই খাবার সরবরাহ করেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অতীতেও জেলার বিভিন্ন উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর। চা-বাগান, ব্যবসা-বাণিজ্য আর পর্যটনের সুবাদে এই শহরে বেড়েছে জনসংখ্যা। তবে ৯০ বছরের বেশি সময়ে শহরের পরিসর বড় হলেও পৌরসভার আয়তন বাড়েনি। এতে পৌর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শহরের অন্তত ৬০ হাজার মানুষ।
১৫ মিনিট আগে
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘ড্রোনের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মামলাও করা সম্ভব হবে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। একটি সংস্থা পরীক্ষামূলকভাবে আমাদের কাছে একটি ড্রোন দিয়েছে।’
৩৯ মিনিট আগে
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি ডাবল ডেকার এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের শেষকৃত্য ও দাফন পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পৃথক ধর্মীয় রীতিতে সম্পন্ন হবে। দেবাশীষ দত্ত ও তাঁর শিশুসন্তান স্বর্ণশীষের সৎকার করা হবে। শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া মহাশ্মশানে বাবা-ছেলের সৎকারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে