Ajker Patrika

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে এক গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে বাবা ও ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার হাড়ভাঙা সেতুর ঢালে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশৈলল্যা গ্রামের হারুন মৃধা (৪৫) ও তাঁর ছেলে স্বাদ (১৪)। হারুন মৃধা ওই গ্রামের আব্দুস সামাদ মৃধার ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, সকালে হারুন মৃধা তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে গালিমপুর ইউনিয়নে অবস্থিত ছেলের মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তারা পুলিশের জরিমানার মুখে পড়ে। জরিমানা পরিশোধের পর মাদ্রাসার কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পথে হাড়ভাঙা সেতু এলাকায় একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এসআই কামরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার আবেদন করেছেন।

এসআই আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত