
চাঁদা না দেওয়ায় ময়মনসিংহ নগরের ময়নার মোড় এলাকায় নির্মাণাধীন ভবনের মালিক ব্যাংক কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বুধবার (১৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
এর আগে গত রোববার সন্ধ্যায় নগরের ময়নার মোড় এলাকায় নির্মাণাধীন বাড়ির সামনে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাসুমা হায়াত, ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় সাইফুল ইসলাম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁদের কাছ থেকে নির্মাণসামগ্রী কিনতে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁরা চাঁদা দাবি করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি এবং পরে হামলার শিকার হতে হয়।
হামলার ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত সাইফুল আত্মগোপনে ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ত্রিশাল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের পরিচয় শনাক্তে কাজ চলছে। তাঁদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।
এদিকে প্রধান অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের খবরে ভুক্তভোগী পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করলেও হামলায় জড়িত সবার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
২ ঘণ্টা আগে
রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
৪ ঘণ্টা আগে