
বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চোপীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, খোট্টাপাড়া ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ (মাপু)।
ওসি বলেন, শনিবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে ৫ আগস্ট-পরবর্তী সময়ের একাধিক মামলা রয়েছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলায় গুরুতর আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
৩ মিনিট আগে
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপার এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলায় অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন (৮) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত ও দুই জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলারমালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
১ ঘণ্টা আগে