
রাজশাহীতে দুই তরুণ-তরুণীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় এক ডেলিভারি বয়কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সেলিম রানা নামের ওই ডেলিভারি বয় এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেলের গলির সামনে তাঁকে পিটিয়ে আহত করা হয়। কারা তাঁকে মারধর করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেলিমের ধারণা, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেল থেকে তার কাছে খাবারের অর্ডার আসে। তিনি খাবার নিয়ে হোস্টেলের গলিতে গিয়ে দেখেন, দুই তরুণ-তরুণী অনৈতিক কাজে লিপ্ত। তাদের পাহারা দিচ্ছিলেন আরও দুজন তরুণ। তিনি তাদের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
সেলিম জানান, ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। কিন্তু থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেলিমকে কারা মারধর করেছেন তা ওসি মাজহারুল ইসলামও নিশ্চিত করতে পারেননি।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে