
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ সাত দিনের আলটিমেটাম দিয়ে স্থগিতের ঘোষণা দিয়েছে অফিসার্স সমিতি। তবে শাটডাউন বহাল রেখেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাটডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।
মোক্তার হোসেন বলেন, ‘গতকাল আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বসেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তাঁরা কয়েক দিন সময় চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ আমরা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসি। সেখানে সর্বসম্মতিক্রমে প্রশাসনকে সাত দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ বেলা ১টা থেকে আমরা শাটডাউন প্রত্যাহার করেছি।’
তিনি বলেন, ‘এই সাত কর্মদিবসে যদি প্রশাসন আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারে, তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এই দায়ভার শুধুই প্রশাসনকে নিতে হবে।’
এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি বহাল রেখেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘আমরা এখনো আমাদের কর্মসূচি প্রত্যাহার করিনি। অফিসার্স সমিতি কী করল সেটা আমরা দেখব না। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।’
এর আগে ‘পোষ্য কোটা’ পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শনিবার (২০ সেপ্টেম্বর) শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আন্দোলনের মুখে এদিন রাতেই পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত করে প্রশাসন এবং রোববার সিন্ডিকেটের সভায়ও তা স্থগিত রাখা হয়।
এরপর শিক্ষক লাঞ্ছিতের বিচার এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রোববার রাতে অফিসার্স সমিতি, ট্রেড ইউনিয়ন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়। আজ চতুর্থ দিনের মতো তাদের কর্মসূচি চলমান আছে।

ভবদহ অঞ্চলের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে পানিসম্পদমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। আগামী ৩ আগস্টের মধ্যে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনসংলগ্ন রেলওয়ের জায়গায় অবৈধ দোকান নির্মাণ ও বসবাসের অভিযোগে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগের এক মাস পরও প্রতিকার মেলেনি। অবৈধ দখলদার ইভটিজিং ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
১০ মিনিট আগে
মেঘনা নদীতে মাছ ধরেই চলত চার সদস্যের সংসার। প্রতিদিনের আয়েই জুটত স্ত্রী ও দুই সন্তানের খাবার। কিন্তু জীবিকার সেই নদীতেই বিষধর সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভোলার দৌলতখানের জেলে বাবলু (৩০)। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা বন্ধ হওয়ার উপক্রম।
১৯ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে...
২৩ মিনিট আগে