
নৌকা প্রতীক একটি ব্র্যান্ড উল্লেখ করে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা হচ্ছে সারা দেশের একটি ব্র্যান্ড। নৌকার সাথে থাকতে পারলে আমিও ব্র্যান্ডিং হতে পারব। তাই আমি সব সময় নৌকার হয়ে মাঠে কাজ করতে চাই।’
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমানের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহি বলেন, ‘যাঁরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেন, তাঁরা কখনো বিদ্রোহী হতে পারেন না। আর ভবিষ্যতে আমি নির্বাচন করব। এ ক্ষেত্রে প্রচারণার জন্য আমি একটা লম্বা সময় পাব। আপনারা আমাকে ভবিষ্যতেও নির্বাচনের মাঠে দেখতে পাবেন। এখানে অসংখ্য মানুষের বসবাস। এত মানুষের সেবা করতে আমি একা চাইলে পারব না। কিন্তু যদি নৌকার পক্ষে কেউ এই এলাকায় মানুষের সেবা করে, তাহলে খুব সহজ হয়। এতে মানুষের পাশে থেকে কাজ করা যাবে।’
মাহিয়া মাহি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। তবে এতে আমার ক্ষোভ নেই। আমি মনোনয়ন পেলে যেভাবে নৌকার হয়ে ভোটের মাঠে থাকতাম, এখনো থাকব। আর এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) নৌকা ৫০ হাজার ভোটে জিতবে। নৌকার সাথে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে—এ কথা এত দিন মানুষ জানতেন না। আমি কয়েক দিন এখানে আসাতেই এখন সবাই জানে, আমি এখানকার মেয়ে।’
চিত্রনায়িকা মাহি বলেন, ‘এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান চাচা। আমরা তাঁর পাশে আছি। তাই ঢাকা থেকে এসে প্রচারণায় অংশ নিচ্ছি।’

ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া উপজেলা পরিষদ থেকে ২৭২ বস্তা ভিজিএফের চাল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য চরহাজারী ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়। ওই চাল ১০ কেজি হারে ১৩৬০ জনের মাঝে বিতরণের জন্য উপকারভোগীদের স্লিপ দেওয়া হয়। স্লিপের ১২৫৬ জনকে চাল দেওয়ার পর জানানো হয় চাল শেষ।
২২ মিনিট আগে
নাটোরের লালপুরে এক ভ্যানচালকের চুরি যাওয়া এক মাস বয়সী কন্যা শিশুটিকে খুঁজে দিয়েছেন স্থানীয় এক নারী। পরে নিঝুম নামের নবজাতককে পরিবারে কাছে হস্তান্তর করেছেন আদালত। আজ রোববার সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের লক্ষণবাড়ীয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়...
২৮ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত কর্মকর্তাদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩৩ মিনিট আগে
শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। মোংলা উপজেলার শেহালাবুনিয়ায় নিহত ব্যক্তিদের বাড়িতে আসা আত্মীয়স্বজনেরা আজ রোববার বিকেল থেকে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। স্বজনদের আশা, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই পরিবারের সদস্যরা।
৪১ মিনিট আগে