
রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আলতাফ শাহ (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আলতাফের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে। ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন এই তিনি।
পুলিশ জানিয়েছে, ৯ মার্চ রাতে সরকার পুকুর মাঠে নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন আলতাফ শাহ। আলতাফের জমির পাশেই তাঁর চাচাতো ভাই শরিফুল ইসলামেরও জমি। ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন। কিন্তু রাতে আলতাফ বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজ সাদৃশ্য মাংস দেখতে পান।
এ ছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজ সাদৃশ্য মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কি না তা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেদিন থেকেই শরিফুল ইসলাম পরিবারসহ লাপাত্তা। তাঁর বাড়িটি তালাবদ্ধ রয়েছে। আগের রাতে স্থানীয় এক ব্যক্তি জমিতে শরিফুল ও আলতাফ শাহকে কথা-কাটাকাটি করতে দেখেছিলেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আজ বেলা ১১টার দিকে বিলের ডোবায় বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর পান তাঁরা। তাঁরা গিয়ে মাথা থেঁতলানো একটি লাশ পান। খবর পেয়ে নিখোঁজ আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তাঁরা শনাক্ত করেন এটি আলতাফ হোসেনেরই লাশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আলতাফের জমি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে লাশটি পড়ে ছিল।
ওসি জানান, আলতাফ নিখোঁজের ঘটনায় তাঁর চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরিফুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে আগেই হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেছিল আলতাফের পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখন কারাগারে আছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে