
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি থাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে খোলা রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট। যাতায়াত করছে ভারত বাংলাদেশের দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ স্থলবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. নুর-উদ্দিন মিলন।
মো. নুর-উদ্দিন মিলন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার সরকারি ছুটি। ফলে সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।
সোনা মসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর রশিদ বলেন, বন্দর বন্ধের বিষয়টি দুই দিন আগেই চিঠি দিয়ে ভারতের মহদিপুর কাস্টমস স্টেশন ও বন্দর ব্যবহারকারী সব আমদানি-রপ্তানিকারকদের জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ৩০ মে রাজাসন পালোয়ান মার্কেটের সামনে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ছাত্রদল নেতা সামিরের এক সহযোগীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হন এবং বিষয়টি সামিরকে জানান...
৪ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৫ ঘণ্টা আগে