রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে শহরের ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করাই এ ড্রিলের উদ্দেশ্য।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় নগরের লক্ষ্মীপুর মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারী মোড়, মনিচত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড় এলাকায় পুলিশের এই ড্রিল পরিচালিত হয়।
বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন। অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন তিনি। আরএমপি কমিশনার বলেন, ড্রিলের মাধ্যমে শহরের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী হবে। পুলিশের প্রতি জনসাধারণের আস্থাও বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালতলীতে স্কুল ফিডিং প্রকল্পের শিশুশিক্ষার্থীদের মধ্যে পচা ডিম ও রুটি সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এ ছাড়া বিষয়টি নিয়ে আগামী সোমবার সভা ডেকেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
১৮ মিনিট আগে
সাহিত্য, শিল্প ও মানবিকতার মেলবন্ধনে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল। পদ্মা নদীর তীরঘেঁষা নগরের বড়কুঠি মুক্তমঞ্চে ও পদ্মাগার্ডেন-সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো এই আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি গ্রামে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে শতাধিক ছাগল মারা গেছে। এতে খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, গ্রামীণ নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন।
২ ঘণ্টা আগে
চন্দনাইশে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মো. সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে