
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়। রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। এ ছাড়া রুয়েটে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় বেলা সোয়া ১টায়।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৮ হাজার ২৭৭ জন ছাত্রছাত্রী মনোনীত হয়েছিলেন। পরীক্ষা দিয়েছেন ১৫ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে রুয়েটে ৬ হাজার ৮৭৮ জন এবং বুয়েটে অংশগ্রহণ করেছেন ৮ হাজার ৬৮৯ জন ছাত্রছাত্রী। রুয়েটে উপস্থিতি প্রায় ৮১ দশমিক ১৪ শতাংশ; বুয়েটে উপস্থিতি প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ; অর্থাৎ ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৮৫ শতাংশ।
রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল এবং নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৬ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার ফল রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৩ মিনিট আগে
‘আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যারা ভোট দিতে যাননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।’
৬ মিনিট আগে
দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট। আজ মঙ্গলবার সকালে ওমানের সালাম এয়ারের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন থেকে মাস্কাট-সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে সালামএয়ার।
২২ মিনিট আগে
নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, মাদক, দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার কাজ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়ে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
২৯ মিনিট আগে