
নির্বাচনের পর দেশে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ বৃহস্পতিবার জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি শহীদ মিনার এলাকায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আগামী নির্বাচনের পর সরকার যেই গঠন করুক না কেন, দেশে অস্থিরতা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় একটি শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বর প্রয়োজন।
‘এই নিরাপত্তা আমি আপনাদের দিতে পারব, ইনশা আল্লাহ। আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিলে আমি সুশাসন ও উন্নয়ন উপহার দেব।’
জাপা মহাসচিব বলেন, নির্বাচিত হলে সাঘাটা-ফুলছড়ি অঞ্চলের প্রতিটি মসজিদ ও মন্দিরে নিয়মিত বরাদ্দ নিশ্চিত করা হবে এবং উন্নয়নকাজ মানসম্মতভাবে সম্পন্ন করা হবে। এলাকাবাসীর উদ্দেশে জাপা মহাসচিব বলেন, ‘আপনারা লাঙ্গলে ভোট দিন, আমি এই অঞ্চলের মানুষকে আগলে রাখব।’
ফুলছড়ি উপজেলা জাপা সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে এবং জেলা যুব সংহতির সভাপতি এ কে এম নুরুন্নবী সরকার মিথুনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির জেলা সভাপতি সরোয়ার হোসেন শাহীন, ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়নের সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উড়িয়া ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব, সাধারণ সম্পাদক শফি আলম, ফুলছড়ি ইউনিয়নের সভাপতি আবু সামা, এরেন্ডাবাড়ী ইউনিয়নের সভাপতি আবু রায়হান, উদাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক পবন চন্দ্র বর্মণ প্রমুখ।
পরে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ফুলছড়ি উপজেলার গজারিয়া, উদাখালী মাদ্রাসা বাজার, আনন্দ বাজার, মদনেরপাড়া ও একাডেমি এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এর আগে সকালে তিনি সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকদের অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না পেয়ে কর্মস্থলে কাজ করার সময় মারা যান ওই শ্রমিক।
১৮ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ছয় নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছেন...
৩২ মিনিট আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান ওরফে মো. মিলনকে (২৮) গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। মিলন রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
৪০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় আরও দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
৪৪ মিনিট আগে