
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬’-এর পর্দা উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমানসহ অন্য অতিথিরা।
বক্তারা বলেন, যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতা অর্জনের মাধ্যম নয়, এটি মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল জীবনযাপন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগচর্চা মানুষের মানসিক স্থিতি বৃদ্ধি, ইতিবাচক চিন্তাভাবনা বিকাশ এবং সুস্থ জীবনধারা নিশ্চিত করতে সহায়ক। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এদিন আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিক পর্দা উন্মোচন করা হয়।
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
৬ মিনিট আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
৩১ মিনিট আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
৩৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
৪৪ মিনিট আগে