
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর গণকপাড়া এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতা-কর্মীরা রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের করা কটূক্তি দেশের রাজনৈতিক সংস্কৃতি ও শালীনতার পরিপন্থী। তাঁরা অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তিকে নয়, বরং রাষ্ট্রের মর্যাদাও ক্ষুণ্ন করে। বক্তারা বলেন, ‘আমাদের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

বক্তারা দাবি করেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি চালিয়ে যাচ্ছে, যা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে রাশেদ প্রধানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। এ ছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসক, নার্স ও কর্মকর্তাসহ জনবলসংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা। এতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো সেই পুরোনো ১০০ শয্যার...
১০ মিনিট আগে
মেয়াদ শেষ হলেও বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী সেতুর কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। ফলে আগের ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়েই পারাপার হতে হচ্ছে। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থায় বর্তমান ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার...
১৬ মিনিট আগে
রংপুরের পীরগাছায় নিরাপত্তা-সংকট বিবেচনায় লোহার খাঁচায় বন্দী করে ফেলা হচ্ছে পেট্রলপাম্পগুলো। ইতিমধ্যে উপজেলার দুটি তেলের পাম্প লোহার খাঁচায় ঘিরে ফেলা হয়েছে। পাম্প দুটি হলো উপজেলার পাকারমাথা এলাকার মেসার্স স্বপন ফিলিং স্টেশন ও ইটাকুমারী ইউনিয়নের মেসার্স আজিরণ ফিলিং স্টেশন।
২০ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে প্রায় এক বছর আগে জব্দ করা ১৮৩ বস্তা সরকারি চাল গুদামে পড়ে নষ্ট হচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে একাধিকবার অভিযুক্ত চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিলেও রহস্যজনক কারণে তা হয়নি। পাঁচ মাস আগে ইউএনও বদলি হলে বিষয়টি চাপা পড়ে যায়।
৩৮ মিনিট আগে