
বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে ‘প্রফেশনাল ইউনিভার্সিটি’ নামের একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ রোববার বগুড়া শহরের টিটু মিলনায়তনে এই ঘটনা ঘটে।
সংস্থার চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের উপস্থিতিতে গণশুনানিতে এক যুবক ওই ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। অভিযোগটি শোনার পরই দুদক চেয়ারম্যান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তাঁর নির্দেশে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার উপস্থিতিতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিচালক সোহেল মণ্ডল, তাঁর সহযোগী রাসেলকে আটক করেন। তাঁরা দুজনেই সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা।
জানতে চাইলে ওসি হাসান বাসির জানান, দুদকের চেয়ারম্যানের নির্দেশে এবং জেলা পুলিশ সুপারের অনুমতি সাপেক্ষে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গণশুনানিতে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৯৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৫৭টি অভিযোগের বিষয়ে সরাসরি সিদ্ধান্ত দেন দুদক চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গণশুনানিতে অভিযোগ না নেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা জুতাটি অতিথি মঞ্চের নিচে পড়ে।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৪ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৩২ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
৩৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
৪০ মিনিট আগে