
অভিযোগ না নেওয়ায় বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা জুতাটি অতিথি মঞ্চের নিচে পড়ে। আজ রোববার বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক এ ঘটনায় ছাকোয়াত হোসেন মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধকে অনুষ্ঠান থেকে সরিয়ে নিতে গেলে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাঁকে ভেতরে বসতে দেওয়া হয়।
জানা যায়, ছাকোয়াত হোসেন মণ্ডল পেশায় একজন মৎস্যচাষি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।
শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।

আজ গণশুনানি চলাকালে ছাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপরই উপস্থিত কর্মকর্তারা তাঁকে সরিয়ে নিয়ে যান।
জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত হোসেন আজকের পত্রিকা'কে বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এই অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এই আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি জেলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে এসেছি। জুতা নিক্ষেপ করলে জেলে যেতে হবে, সেটা আমি জানি।’
এ বিষয়ে কথা বলতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও খবর পড়ুন:

নওগাঁর ধামইরহাট উপজেলার বেলঘরিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৮ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী অনুপস্থিতি, মোবাইল আসক্তি ও অভিভাবকের অসচেতনতাকে দায়ী করেছেন স্থানীয়রা, শিক্ষার্থী ও শিক্ষকরা।
৩ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফবাহী একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জবির প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার এবং ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য
৩ মিনিট আগে
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে কৃষি কার্ড বাস্তবায়ন ও কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কোচরপাড়া পাঁচমাথা-কাদিরাবাদ এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফু
১০ মিনিট আগে