
রাজশাহীর কাটাখালীর বেলঘরিয়া এলাকায় তা’লীমুল কুরআন হাফেজিয়া ক্বওমী বালক-বালিকা মাদ্রাসায় ১১ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষক আবদুর রউফের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের দাবি, ঘটনাটি জানানোয় মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন ছাত্রটিকে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন। পরিবারটি আরও অভিযোগ করেছে, আইনি পদক্ষেপ না নিতে তাদের ভয়ভীতিও দেখানো হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রকে প্রতিষ্ঠানের শিক্ষক আবদুর রউফ প্রায় রাতেই মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করতেন। বাধা দিলে মারধর করা হতো এবং পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।
ভুক্তভোগী শিশুর মায়ের দাবি, গত মে মাসের শেষের দিকে যৌন নিপীড়নের কারণে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে গিয়ে সে সবকিছু জানায়। এরপর তিনি মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেনকে বিষয়টি জানান। তখন তিনি ঘটনাটি আর কাউকে না জানানোর অনুরোধ করেন। পরে শিক্ষক আবদুর রউফকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেওয়ার পর তিনি তাঁর ছেলেকে আবার ওই মাদ্রাসায় পাঠান।
পরিবারের অভিযোগ, কয়েক দিন পর থেকে মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী মীম খাতুন শিশুটির সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। কয়েক দিন আগে চুরির অপবাদ দিয়ে তাঁর ছেলেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ছেলেকে পরে অন্য একটি মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। তিনি ধর্ষণের ঘটনায় মামলা করতে চান, কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। তাঁর অভিযোগ, এলাকার প্রভাবশালী দলীয় লোকজন বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি পুলিশ পরিচয়ে কয়েকজন বাড়িতে গিয়ে ভয়ভীতিও দেখিয়েছেন।
পেশায় অটোরিকশাচালক শিশুটির বাবা দাবি করেন, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা তাঁকে ভয় দেখিয়েছেন যে, এ ঘটনায় কোনো মামলা করা যাবে না। মামলা করলে মাদক দিয়ে ফাঁসানো হবে এবং অটোরিকশা নিয়ে বের হলে পা ভেঙে দেওয়া হবে বলেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আবদুর রউফের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
প্রতিষ্ঠানের পরিচালক আলমগীর হোসেন এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। এ জন্য তিনি ৫০ হাজার টাকাও দিতে চান। তাঁর এই বক্তব্যের রেকর্ড আজকের পত্রিকার কাছে সংরক্ষিত রয়েছে।
নগরের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী জানান, ঘটনাটি তিনি প্রথম থেকেই জানেন। ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এলাকার লোকজন মাদ্রাসায় জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তিনিও সেখানে যান। তবে তখন কেউ তাঁর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেননি।
ওসি বলেন, এখন মাদ্রাসা থেকে ছাত্রটিকে বের করে দেওয়ার পর নতুন করে অভিযোগ সামনে আনা হয়েছে। আসলে কী ঘটনা ঘটেছিল, তা তদন্ত ছাড়া এখন বলা যাচ্ছে না।

বরিশালের আগৈলঝাড়ার বিলাঞ্চলের মানুষের কাছে বর্ষা ছিল কর্মহীনতার মৌসুম। কৃষিজমি পানিতে তলিয়ে গেলে কমে যেত কাজ। তবে সেই পানিই এখন অনেক পরিবারের আয়ের উৎস হয়ে উঠেছে। পানি থেকে শাপলা সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার কয়েক শ মানুষ।
৩ মিনিট আগে
নোয়াখালীর মাইজদীতে সিআইডি পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে নারীর সাবেক স্বামীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সিআইডির ৪টি ইউনিফর্ম, ৩টি ওয়াকিটকি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
থানা এলাকায় হোটেল ও স্পা সেন্টারে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখারও নির্দেশ দেন কমিশনার।
১০ মিনিট আগে
গুরুতর আহত অবস্থায় স্বজনেরা শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৩ মিনিট আগে