
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন গতকাল রোববার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের মালবাহী একটি কাভার্ড ভ্যান পাবনা জেলার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে। ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা হোমিওপ্যাথি ওষুধের কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘রাত ৯টা ৪৫ মিনিটের দিকে লোক মারফত খবর আসে নবগ্রাম এলাকায় মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কাভার্ডভ্যানের সামনের কেবিন পুড়ে গেছে।’

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে