
‘সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা’ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সহযোগিতা করেছে জিনিয়া মহিলা সমবায় লিমিটেড, শিলমাড়িয়া মহিলা সমবায় সমিতি লিমিটেড, মোল্লাপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেড, শিবপুর মহিলা সমবায় সমিতি লিমিটেড, নয়াপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং ভালুকগাছী মহিলা সমবায় সমিতি লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। তিনি বলেন, ‘সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সমাজকে আরও শক্তিশালী করা সম্ভব। বর্তমান প্রজন্মকে সমবায়মুখী করতে হলে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুঠিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোতাল্লেম। তিনি সমবায়ের ইতিহাস ও বর্তমান সময়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে সমবায়ই সবচেয়ে কার্যকর হাতিয়ার।’
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন রিজিওনাল ম্যানেজার (কো-অপারেটিভ) আব্দুল্লা আল মামুন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী এবং পুঠিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনিয়া সমবায় সমিতির সভাপতি খাদিজা খাতুন। সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনালের কমিউনিকেশন ম্যানেজার আবদুল্লাহ সেরু এবং রিজিওনাল ম্যানেজার হারুন অর রশীদ।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকায় সমবায়ের গুরুত্ব ও টেকসই উন্নয়নকে ফুটিয়ে তোলা হয়।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৩৬ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে