রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ (মানবিক) ইউনিটের ফলাফল অসংগতিপূর্ণ উল্লেখ করে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পরীক্ষায় কাঙ্ক্ষিত নম্বর না পাওয়া শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তার কাছে প্রায় ৫০ জন শিক্ষার্থী এ দাবি জানান।
এ সময় তাঁরা প্রত্যেকে অভিযোগপত্র জমা দিতে চাইলেও অনুষদের অধিকর্তা তিনজনের অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হলে সবার খাতা পুনর্মূল্যায়নের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা বলছেন তাঁদের প্রতি অবিচার করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। কারও কারও খাতায় ১৫-২০ নম্বরের ঘাটতি রয়েছে। কারও কারও খাতায় ভুল উত্তরের সংখ্যা বেশি দেখানো হয়েছে। কিছু কিছু শিক্ষার্থী দাবি করেছেন, তাঁদের সঠিক উত্তরের সংখ্যা মিল থাকলেও প্রতি সঠিক উত্তরে নম্বর ১.২৫ না দিয়ে ১ করে দেওয়া হয়েছে। তাঁরা অর্ধশতাধিক ভুক্তভোগী উপস্থিত থাকার পরও কেন মাত্র তিনজনের অভিযোগ গ্রহণ করা হলো এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
উত্তরপত্রে নম্বরের মান ঠিক রাখা হয়নি উল্লেখ করে সাদ্দাম হোসাইন নামে এক পরীক্ষার্থী বলেন, প্রতিটি প্রশ্নের উত্তরে ১ দশমিক ২৫ নম্বর। আমার যে উত্তর সঠিক হয়েছে সেগুলো এই নম্বর দিয়ে গুণ করলে অনেক হয়, কিন্তু এক নম্বর করে ধরলে ফলাফলের সঙ্গে মেলে। এখানে ক্যালকুলেশনে ভুল থাকতে পারে।
কাঙ্ক্ষিত নম্বরের চেয়ে কম পেয়েছেন বলে মনে করছেন তৌফিক আহমেদ শিপন নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘দেশের স্বনামধন্য কোচিং সেন্টারের দেওয়া উত্তর ও সহায়কের সঙ্গে মিলিয়ে দেখেছি আমার ৭০-এর মতো নম্বর আসবে। কিন্তু ফলাফল প্রকাশ হলে দেখা যায় ৬১ দশমিক ৫০ পেয়েছি। হয়তো বিশ্ববিদ্যালয়ের নম্বর গণনার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে।’
অভিযোগ দিতে এসেছিলেন আরমান হোসেন নামের এক শিক্ষার্থীর মা। তিনি বলেন, ‘আমার ছেলে ভালো পরীক্ষা দিয়েছিল। কিন্তু ফলাফল দেখে অসংগতিপূর্ণ মনে হয়েছে। তাই আমি অভিযোগ দিতে এসেছি। ডিন স্যার কয়েকজনের আবেদন রেখে তাদের খাতা আবার দেখতে চেয়েছে। আশা করি তাদের খাতা চ্যালেঞ্জে টিকে গেলে আমদের সবার খাতা দেখা হবে। এ জন্য যদি প্রতিদিনই রাজশাহীতে আসা লাগে, তাহলেও আমি রাজশাহীতে আসার জন্য প্রস্তুত আছি। আমার সন্তানের জন্য আমি সব করতে পারি।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক একরাম উল্যাহ বলেন, ‘উত্তরপত্রের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দক্ষ পাঁচজন শিক্ষকের উপস্থিতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। কয়েকবার চেক করার পরেও আমরা র্যানডম কিছু ওএমআর বের করে ম্যানুয়ালি মূল্যায়ন করে মিলিয়ে দেখেছি। উভয় মূল্যায়ন পদ্ধতিতেই ফলাফল একই রকম ছিল। তাদের এই অভিযোগ ভিত্তিহীন।’
তিনি আরও বলেন, ‘তবে শিক্ষার্থীদের অভিযোগ মূল্যায়ন করতে আমি তিনটি অভিযোগপত্র জমা রেখেছি। ওই তিনজন পরীক্ষার্থীর উপস্থিতিতে এইগুলো পুনরায় মূল্যায়ন করা হবে। যদি ন্যূনতম অভিযোগ প্রমাণিত হয় তাহলে অভিযোগ গ্রহণ করে সবার উত্তরপত্র আবার মূল্যায়ন করা হবে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানা। কমিটির সদস্য অধ্যাপক ডা. শামীমুল মাসুদ আহমেদ ও সদস্যসচিব অধ্যাপক...
৩৫ মিনিট আগে
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
৩৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে একটি হাসপাতাল থেকে সাথী আক্তার (২৮) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের ডক্টরস হসপিটাল অ্যান্ড কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সাথী সৈয়দপুর পৌর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম...
৪২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৯১ শিশু। হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে এসব শিশুর চিকিৎসা চলছে।
১ ঘণ্টা আগে