নাটোরের নলডাঙ্গায় এক শিক্ষার্থীর সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তার ইউপি সদস্য মা ও খালা। আজ রোববার ফল প্রকাশে দেখা যায় তারা তিনজনই কাছাকাছি স্কোর নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
মা নাসিমা বেগম জিপিএ-৩.৬৪, তাঁর ছেলে সোহান ৩.৯৬ ও খালা হালিমা ৩.৮৯ পেয়ে উত্তীর্ণ হন। আজ রোববার এসএসসি ফল প্রকাশের পর মা ছেলে ও খালা এ ফলাফল অর্জন করেন।
পরীক্ষায় মা নাসিমা বেগম পেয়েছেন জিপিএ ৩.৬৪, ছেলে সোহান পেয়েছেন ৩.৯৬ ও খালা হালিমা ৩.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান ও তার মা নাসিমা বেগম উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সোহানের খালা হালিমা বেগম একই ইউনিয়নের কৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নাসিমা বেগম বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডের ও হালিমা বেগম একই ইউনিয়নের ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
তাঁরা দুজনই কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ওমরগাড়ি ফাজিল মাদ্রাসার ভকেশনাল শাখা থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে সোহান নাটোর কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেয়।
মা ও খালার সঙ্গে পরীক্ষায় পাস করে উচ্ছ্বসিত ছেলে সোহান। সে বলে, ‘আমি আমার ও খালা একসঙ্গে এসএসসি পাস করায় আমি আনন্দিত। আমার মাকে কেউ অশিক্ষিত বলতে পারবে না। এতেই আমি খুশি।’
সোহানের মা ও ইউপি সদস্য নাসিমা বেগম বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল এসএসসি পাস করার। কিন্তু মা-বাবার সংসারে সেই ইচ্ছা পূরণ হয়নি। পরে আমি আমার ছেলের পরামর্শে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেই। এ জন্য ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর, আমি পরীক্ষায় পাস করতে পেরে আমি আনন্দিত।’
সোহানের খালা ও আরেক ইউপি সদস্য হালিমা বেগম বলেন, ‘আমি আমার স্বামীর পরামর্শে, বোন নাসিমার সঙ্গে মাদ্রাসার ভকেশনাল শাখায় ভর্তি হই। দুই বোন এক সঙ্গে পরীক্ষা দিয়ে, পাস করায় আমরা অনেক খুশি।’
উল্লেখ্য, ২০২২ সালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ থেকে দুই বোন নাসিমা বেগম ও হালিমা বেগম ও নাটোরের ছাতনি ইউনিয়ন পরিষদ থেকে এক বোনসহ তিন বোন এক সঙ্গে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়ে সারা দেশে আলোচিত ছিলেন।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৬ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৬ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে