
সিরাজগঞ্জে টানা ১২ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির ফলে প্রতিদিন প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। সেই সঙ্গে দেখা দিয়েছে নদীভাঙন। ভাঙনে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। প্রতিদিন এভাবে পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষজন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা হার্ড পয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে চৌহালী উপজেলার চর আঙ্গারু গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে হয়ে যাচ্ছে।’
শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের শহিদুল ইসলাম ও কাসেম আলী জানান, এক সপ্তাহ ধরে ভাঙন হওয়ায় জালালপুর গ্রামে অন্তত ১৫টি বসতভিটা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। ভাঙন আতঙ্কে অনেকে ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৩১ আগস্ট থেকে নদীর পানি বেড়েই চলেছে। ৩১ আগস্ট সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৩ সেন্টিমিটার, ১ সেপ্টেম্বর ৩১ সেন্টিমিটার, ২ সেপ্টেম্বর ৭ সেন্টিমিটার, ৩ সেপ্টেম্বর ৫২ সেন্টিমিটার, ৪ সেপ্টেম্বর ৩৬ সেন্টিমিটার, ৫ সেপ্টেম্বর ৩ সেন্টিমিটার, ৬ সেপ্টেম্বর ৬ সেন্টিমিটার, ৭ সেপ্টেম্বর ৮ সেন্টিমিটার, ৮ সেপ্টেম্বর ১৯ সেন্টিমিটার, ৯ সেপ্টেম্বর ৩২ সেন্টিমিটার, গতকাল শনিবার ২৭ সেন্টিমিটার ও আজ রোববার ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আজ পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৫ মিটার। যা বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ মিটার।
অপরদিকে, যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার কাজীপুর, চৌহালী, শাহজাদপুর ও সদরের কিছু অংশে দেখা দিয়েছে নদীভাঙন। প্রতিদিনই ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে ১০-১২ দিন ধরে যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। এতে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যমুনার পানি আরও ৩-৪ দিন বাড়তে পারে।’

বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ-সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাগানো আগুনে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট এবং বিদ্যুতের ৩৩ কেভি ও ২২০ কেভি সঞ্চালন লাইন। এ সময় আগুনের ঘন ধোঁয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ ঢেকে গেলে কিছু সময় যান চলাচলও ব্যাহত হয়।
১৬ মিনিট আগে
সারা দেশের সঙ্গে একযোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হয়। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯৫ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
১৯ মিনিট আগে