
নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণিগাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ ৫ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকহরিহরপুর এলাকার দীরেন চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ (২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ (৩২) সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)।
মোহাম্মদ ইকবাল বলেন, গতকাল শনিবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার-২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার আত্রাই নদের পশ্চিম পাড়ে অবস্থিত ফরেস্টের বাগান থেকে ৬২ দশমিক ৯৫ সিএফটি আকাশমণিগাছের কাঠ অবৈধভাবে ভারতে পাচারের সময় শিমুলতলি ব্রিজের কাছে ওই যুবকদের আটক করা হয়।
এ সময় কাঠ বহনকারী ইঞ্জিনচালিত একটি মেসি (ট্রাক্টর) জব্দ করা হয়েছে। পরে মেসিসহ আটক ব্যক্তিদের মামলা করার মধ্য দিয়ে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আকাশমণিগাছের কাঠ ধামইরহাট বনবিট অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির উদ্ধার করা ২৫টি গাছের লট বনবিট হেফাজতে নেওয়া হয়েছে। আসামি এবং গাড়ি মামলা করার মধ্য দিয়ে থানা হেফাজতে রয়েছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, আসামিদের বন বিভাগ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এবং যত দ্রুত সম্ভব আসামিদের কোর্ট হাজতে পাঠানো হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩১ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে