রাজশাহীর পুঠিয়া উপজেলায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদিদোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ জুয়েলের বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সকালে তাঁর দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় মাইনুল দোকানে গিয়ে নেশা করার জন্য চাঁদা দাবি করেন। জুয়েল টাকা দিতে না চাইলে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়। এ সময় মাইনুল তাঁর কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর স্থানীয়রা মাইনুলকে ধাওয়া করে আটক করেন। উত্তেজিত জনতা তাঁকে খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। মাইনুলের বাড়ি কাঁঠালবাড়িয়া গ্রামে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৬০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ।
১ মিনিট আগে
ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, ‘আমাদের বসতবাড়ি নেই বলে কি আমরা মানুষ না? আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নাই? বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের ধারাবাহিক চাঁদাবাজি থেকে মুক্তি চাই।’ তিনি অভিযোগ করেন, শামীমের অনুসারী আজিজুল তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালায়।
৫ মিনিট আগে
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিচালনায় এক অভিযানে সোমবার রাতে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র, গুলিসহ আটক হয়েছেন। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
১৪ মিনিট আগে
কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে