
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৬০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ। এর আগে গতকাল বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের সরদারকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জাজিরা থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবুল বাশার ফরাজি মসজিদে ইমামতির পাশাপাশি একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার ছাত্রী। সোমবার বিকেলে তিনি শিশুটিকে তাঁর কাছে যেতে বলেন। পরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শিক্ষক আবুল বাশারকে সেখানে অবরুদ্ধ করে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে জাজিরা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে অভিযুক্ত আবুল বাশারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, শয়তানের ধোঁকায় পড়ে তিনি এ কাজ করেছেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন।
এ বিষয়ে জাজিরা উপজেলার জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম বলেন, ‘আবুল বাসার জামায়াতের কোনো পদে নেই, তবে সমর্থক। তিনি যদি অপরাধ করে থাকেন, তাঁর বিচার হোক।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, শিশুটির মা বাদী হয়ে আবুল বাশারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে