
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আক্তারুজ্জামান শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁর হাত থেকে মুক্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূমিহীন পল্লির শতাধিক পরিবার। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বরমী আঞ্চলিক সড়কের গিলাশ্বর গ্রামে কয়েক শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, ‘আমাদের বসতবাড়ি নেই বলে কি আমরা মানুষ না? আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নাই? বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের ধারাবাহিক চাঁদাবাজি থেকে মুক্তি চাই।’ তিনি অভিযোগ করেন, শামীমের অনুসারী আজিজুল তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালায়। একটি বাথরুম নির্মাণ করতেও চাঁদা দিতে হয়। তাঁর মেয়ে মুক্তা আক্তার বসতবাড়ি নির্মাণ শুরু করলে শামীমের লোকজন—আজিজুল, রাশিদুল, হৃদয়, মোর্শেদ, কবির, মাজাহারুল ও কলু—এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় হামলা চালিয়ে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। মুক্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
ভূমিহীন পল্লির বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘শামীমের নেতৃত্বে আমাদের বাড়িতে এসে চাঁদা দাবি করা হয়। এতে প্রতিবাদ করলে শামীম বাহিনীর সদস্য হৃদয় আমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।’
আরেক বাসিন্দা আব্দুল হাই বলেন, ‘বিএনপির বড় নেতা পরিচয়ে তারা আমাদের ভয়ভীতি দেখায়। এমন কোনো বাড়ি নেই যেখানে ঘর নির্মাণ করতে গিয়ে চাঁদা দিতে হয়নি। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম। তিনি বলেন, ‘একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মারধরের ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’ চাঁদাবাজির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আক্তারুজ্জামান শামীমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁর প্রতিকৃতিকে অসম্মান করার মধ্য দিয়ে যে বিদ্বেষ ও সংকীর্ণতার প্রকাশ ঘটেছে, তার জবাব দিতে হবে যুক্তি, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী মাহিন্দ্র ট্রাক্টর উল্টে চাপা পড়ে নূর আলম সিকদার (১৫) নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর বিকেলে আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১৫ মিনিট আগে
শীতকালীন পেঁয়াজের চাহিদা মেটাতে রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতিমধ্যে শুরু হয়েছে জমি প্রস্তুত ও পেঁয়াজ রোপণের কাজ। বীজের দাম কিছুটা কম থাকায় স্বস্তি ফিরলেও সার পেতে ভোগান্তির অভিযোগ করেছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী সার সরবরাহে কোনো সংকট নেই..
২০ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, অবিলম্বে গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে অবজ্ঞা করে কোনো সরকার দীর্ঘমেয়াদে জনসমর্থন ধরে রাখতে পারে না। গণ
২৮ মিনিট আগে